haaat সম্পর্কে

আরও বেশি মানুষের জন্য ভালো খাবার

haaat কলকাতার একটি ডেলিভারি অ্যাপ — রেস্তোরাঁর খাবার আর বাজারের টাটকা জিনিসের জন্য। দ্রুত অর্ডার আর স্বচ্ছ ট্র্যাকিংয়ের মাধ্যমে ক্রেতা, রেস্তোরাঁ, স্থানীয় বিক্রেতা ও ডেলিভারি পার্টনারদের যুক্ত করে।

এক নজরে haaat

৫

পরিষেবা এলাকা

কলকাতা ও পাশের চারটি জেলা

স্থানীয়

রেস্তোরাঁ খোঁজা

পাড়ার প্রিয় দোকান এক অ্যাপে

লাইভ

অর্ডার ট্র্যাকিং

দরজা পর্যন্ত খাবারের খোঁজ

সহজ

পেমেন্টের উপায়

UPI, কার্ড, ওয়ালেট ও আরও

haaat কী করে

অচেনাদের বাজার নয়, এটি এলাকার খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম

শুরু থেকে শেষ পর্যন্ত প্ল্যাটফর্ম যে ছ’টি কাজ সামলায়।

  1. ০১

    রেস্তোরাঁ খোঁজা

    কাছের রেস্তোরাঁ, মেনু আর দাম — শুধু সেগুলিই যেগুলি আপনার ঠিকানায় ডেলিভারি করে।

  2. ০২

    অর্ডার ও চেকআউট

    কার্ট, অফার ও পেমেন্ট এক প্রবাহে; এক ট্যাপেই আবার অর্ডার।

  3. ০৩

    লাইভ ট্র্যাকিং

    গৃহীত, তৈরি হচ্ছে, তুলে নেওয়া হয়েছে, পৌঁছচ্ছে — পুরো পথ জুড়ে অর্ডারের অবস্থা দেখা যায়।

  4. ০৪

    পেমেন্ট ও রিফান্ড

    UPI, কার্ড, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং এবং যেখানে সম্ভব ক্যাশ অন ডেলিভারি।

  5. ০৫

    রেস্তোরাঁর টুল

    পার্টনার ড্যাশবোর্ডে মেনু, প্রস্তুতির অবস্থা, অফার, ইনসাইট ও দৈনিক সেটলমেন্ট।

  6. ০৬

    ডেলিভারি লজিস্টিক্স

    রাইডাররা আউটলেট থেকে খাবার তুলে পার্টনার অ্যাপে পথ দেখে নমনীয় সময়ে পৌঁছে দেন।

যা দরকার, সব এক জায়গায়

দিন যা-ই চাক, শুরু হোক haaat দিয়ে

পছন্দের রেস্তোরাঁর খাবার অর্ডার থেকে বাজারের টাটকা জিনিস কেনা আর রোজকার দরকারি জিনিস মজুত করা — haaat আপনার রোজকার আরও অনেক প্রয়োজন এক অ্যাপে নিয়ে আসে।

চালু

haaat Food

পছন্দের খাবার, মাত্র কয়েক ট্যাপ দূরে

বিরিয়ানি, হালকা জলখাবার বা রাতের খাবারের ইচ্ছে? কলকাতা ও আশেপাশের জেলা জুড়ে দারুণ খাবার খুঁজুন, কম দাম দিন, আর খাবার কোথায় পৌঁছল দেখতে থাকুন।

কোথায় ডেলিভারি দেখুন
নির্বাচিত পিন কোডে চালু

haaat Bazar

বাজারের টাটকা জিনিস, আপনার সময়ে

পাড়ার বাজারের টাটকা সবজি, ফল, ডিম আর সদ্য কাটা মাংস ও মাছ — আপনার সুবিধামতো সময়ে দরজায়। আপনি টাটকা রান্না উপভোগ করুন, বাজার করার ভার আমাদের।

haaat Bazar দেখুন
শিগগিরই আসছে

haaat Daily

দুধ, জল আর জৈব সবজি, আপনার দরজায়

সকালের দুধ, ২০ লিটারের জলের জার আর সার্টিফায়েড জৈব সবজি — আপনার সুবিধামতো রুটিনে। বিরতি চাই? যখন খুশি সাবস্ক্রিপশন থামিয়ে রাখুন।

ওয়েটলিস্টে নাম লেখান

সবার জন্য তৈরি

একটাই ইকোসিস্টেম। তিনটি জুড়ে থাকা যাত্রা।

ক্রেতা, রেস্তোরাঁ ও ডেলিভারি পার্টনার — সবাই একই প্ল্যাটফর্মে চলেন, তাই রান্নাঘর থেকে দরজা পর্যন্ত অর্ডার স্বচ্ছ থাকে।

০১

ক্রেতা

পছন্দের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করুন।

  • এলাকার রেস্তোরাঁ দেখুন
  • দরজা পর্যন্ত লাইভ ট্র্যাকিং
  • শুধু অ্যাপে অফার ও রিওয়ার্ড
  • সত্যিকারের মানুষের সাহায্য
০২

রেস্তোরাঁ

প্রযুক্তির সাহায্যে ব্যবসা বাড়ান।

  • মেনু, দাম ও স্টক
  • অর্ডার নিন, প্রস্তুতির সময় দিন
  • নিজের প্রচার চালান
  • দৈনিক সেটলমেন্ট
০৩

ডেলিভারি পার্টনার

নিজের শহরে কাজ করে নমনীয়ভাবে আয় করুন।

  • নিজের কাজের সময় বাছুন
  • ইনসেনটিভ ও রিওয়ার্ড
  • সাপ্তাহিক পেমেন্ট
  • বিমা সহায়তা

অ্যাপের ভিতরে

অর্ডার, পেমেন্ট, ট্র্যাকিং — এক প্রবাহে

  1. ০১

    অর্ডার দিন

    রেস্তোরাঁ বাছুন, খাবার যোগ করুন, পেমেন্ট বেছে নিন।

  2. ০২

    গ্রহণ

    রান্নাঘর অর্ডার নেয় ও প্রস্তুতির সময় জানায়।

  3. ০৩

    সংগ্রহ

    ডেলিভারি পার্টনার আউটলেট থেকে খাবার তুলে নেন।

  4. ০৪

    পৌঁছনো

    দরজা পর্যন্ত ট্র্যাক করা যায়, পরে রেটিং দেওয়া যায়।

অ্যাপের স্ক্রিন

হোম রেস্তোরাঁ কার্ট চেকআউট ট্র্যাকিং অফার ওয়ালেট রিওয়ার্ড

পেমেন্টের উপায়

UPI কার্ড ওয়ালেট নেট ব্যাঙ্কিং ক্যাশ অন ডেলিভারি

কভারেজ

কলকাতা ও পাশের জেলাগুলিতে অনলাইন খাবার ডেলিভারি

আপনার ঠিকানার উপর নির্ভর করে ডেলিভারি ও রেস্তোরাঁ পাওয়া যায়।

WB-01

কলকাতা

সবচেয়ে বেশি অর্ডার; বেশিরভাগ সন্ধ্যায় চাহিদা তুঙ্গে।

WB-02

উত্তর ২৪ পরগনা

সমর্থিত এলাকাগুলিতে বাড়ন্ত জোন।

WB-03

দক্ষিণ ২৪ পরগনা

নির্বাচিত এলাকা, ধীরে ধীরে বাড়ছে।

WB-04

হাওড়া

কম দূরত্বের ডেলিভারি, ঘন এলাকা।

WB-05

হুগলি

নতুন জোন; সমর্থিত এলাকায় অনবোর্ডিং চালু।

haaat-এর পার্টনার হন

haaat-এর সঙ্গে কাজ করার দু’টি উপায়

রেস্তোরাঁ পার্টনার

আরও বেশি ক্রেতার কাছে পৌঁছান, মেনু সামলান আর নিজের প্রচার চালান।

সহজ অনবোর্ডিং কম কমিশন দ্রুত সেটলমেন্ট মার্কেটিং সাপোর্ট ব্যবসার অ্যানালিটিক্স

ডেলিভারি পার্টনার

নিজের সময় বেছে নিন, সাপ্তাহিক পেমেন্ট নিন আর ইনসেনটিভে আয় বাড়ান।

নমনীয় সময় বেশি আয় সাপ্তাহিক পেমেন্ট পারফরম্যান্স রিওয়ার্ড বিমা কভারেজ ২৪x৭ পার্টনার সাপোর্ট

রিওয়ার্ড

খাদ্যরসিকদের জন্য তৈরি সাশ্রয়ের প্রোগ্রাম

ফ্রি ডেলিভারি* রেস্তোরাঁর বিশেষ ছাড় রিওয়ার্ড কয়েন জন্মদিনের অফার উৎসবের রিওয়ার্ড আগেভাগে ডিল প্রিমিয়াম সাপোর্ট

সাধারণ প্রশ্ন

তিন পক্ষের জন্যই প্রাথমিক তথ্য

কীভাবে খাবার অর্ডার করব?

haaat অ্যাপ ডাউনলোড করুন, রেস্তোরাঁ বাছুন, কার্টে খাবার যোগ করুন, পেমেন্ট বেছে নিয়ে অর্ডার দিন।

haaat ডেলিভারি কোথায় পাওয়া যায়?

কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির সমর্থিত এলাকায় haaat পরিষেবা দেয়। অ্যাপে ঠিকানা দিলে সেখানকার রেস্তোরাঁ ও ডেলিভারি পাওয়া যাচ্ছে কি না দেখা যাবে।

রেস্তোরাঁ পার্টনার কীভাবে হব?

পার্টনার বোতামে ক্লিক করুন বা haaat টিমের সঙ্গে যোগাযোগ করুন। অনবোর্ডিং টিম মেনু, অফার ও অ্যাকাউন্ট তৈরিতে সাহায্য করবে।

ডেলিভারি পার্টনার কীভাবে হব?

ডেলিভারি পার্টনার বোতামে ক্লিক করে আপনার তথ্য দিন। পার্টনার টিম যাচাই ও অনবোর্ডিং প্রক্রিয়ায় আপনাকে সাহায্য করবে।

কোন পেমেন্ট পদ্ধতি চলে?

haaat-এ UPI, কার্ড, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং এবং যেখানে সম্ভব ক্যাশ অন ডেলিভারি চলে।

রিফান্ড কীভাবে হয়?

কাস্টমার সাপোর্ট রিফান্ড খতিয়ে দেখে এবং অর্ডারের অবস্থা, পেমেন্ট পদ্ধতি ও রেস্তোরাঁর নীতি অনুযায়ী তা প্রক্রিয়া করা হয়।

ডেলিভারি কি আগে থেকে শিডিউল করা যায়?

হ্যাঁ। খাবার, অফিস লাঞ্চ, পার্টি ও পরিকল্পিত অর্ডারের জন্য haaat শিডিউল ডেলিভারি সমর্থন করে।

haaat Bazar কী?

haaat Bazar হল haaat অ্যাপের টাটকা বাজারের বিভাগ। সবজি, ফল, ডিম ও মাছ আপনার পাড়ার বাজার থেকে কেনা হয় এবং সকাল, দুপুর বা সন্ধ্যার স্লটে পৌঁছে দেওয়া হয়। কলকাতার নির্বাচিত পিন কোডে এটি চালু।

haaat Daily কী?

haaat Daily শিগগিরই আসছে — সকালের দুধ, ২০ লিটার খাবার জল আর সার্টিফায়েড জৈব সবজির জন্য, এমন সাবস্ক্রিপশনে যা যখন খুশি থামানো যায়। আপনার এলাকায় কবে আসছে জানতে haaat Daily পাতায় ওয়েটলিস্টে নাম লেখান।

এখনই অ্যাপ ডাউনলোড করুন!

সহজ অর্ডার, বিশেষ অফার আর লাইভ ডেলিভারি ট্র্যাকিং।